অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে ‘টাইমড আউটের’ আবেদন করে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। সাকিবকে সমালোচনার তিরবিদ্ধ করছে


pappa

আন্তর্জাতিক ক্রিকেটের সাবেকেরা, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা—সাকিব ক্রিকেটের চেতনাবিরোধী কাজ করেছেন।

আরও পড়ুন

দিল্লির নাটকে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

দিল্লির নাটকে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

কিন্তু বিষয়টাকে সাকিব নিজে দেখছেন একটু অন্যভাবেই। মাঠে দেশের হয়ে খেলাটা তাঁর কাছে যুদ্ধ, আর যুদ্ধে জিততে তো সবই করতে হয়! ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকারের এক প্রশ্নে বাংলাদেশ

pappa

অধিনায়ক সেটাই বলেছেন, ‘এটা আইনে আছে। আমি জানি না এটা ঠিক নাকি বেঠিক। মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমাকে দলের জয় নিশ্চিত করতে হতো। সে জন্য যা দরকার তা করব। ঠিক নাকি বেঠিক, এ নিয়ে বিতর্ক হবে। যদি আইনে থাকে, তাহলে আমার এই সুযোগগুলো নিতে আপত্তি নেই।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ‘টাইমড আউট’ হন ম্যাথুস
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ‘টাইমড আউট’ হন ম্যাথুস
ছবি: এএফপি

সাকিব বলেছেন, ম্যাথুসকে ‘টাইমড আউট’ করা নিয়ে যা হয়েছে, সেটা তাঁকে পরে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছে, ‘হ্যাঁ, এটা সাহায্য করেছে। লড়াই করার তাড়না বাড়িয়ে দিয়েছে। আমি ৩৬, লড়াইটা সাধারণত সব সময় আসে না। আজ এটা একদিক থেকে সাহায্য করেছে।